
বিএনপির প্রচার-প্রসার কার্যক্রম গতিশীল করতে ‘ন্যাশনালিস্ট সাইবার ফোরাম’ (এনসিএফ) গঠন করা হয়েছে। ফোরামের চেয়ারম্যান হয়েছেন নাসিফ ওয়াহিদ এবং মহাসচিব কে এম হারুন অর রশিদ।
রোববার (২২ নভেম্বর) বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু কমিটির অনুমোদন দেন। আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
ফোরামের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। উপদেষ্টা হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
নির্বাহী কমিটিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ আলফাজ দেওয়ান। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নূর নবী পাশা সবুজ, হাসান মাহবুব, সোনিয়া আক্তার স্মৃতি ও মহিউদ্দীন আহমেদ (সৈকত)।
সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন ইঞ্জিনিয়ার সুজাউর রহমান। যুগ্ম মহাসচিব, সাংগঠনিক, দপ্তর, প্রচার ও কোষাধ্যক্ষসহ বিভিন্ন পদেও দায়িত্ব বণ্টন করা হয়েছে।
সোমবার সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।