ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনে তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন তার শাশুড়ি তাইয়েবেহ মাহরুজাদেহ।
সম্প্রতি আঞ্চলিক সংবাদমাধ্যম আখবার মাশহাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মাশহাদের ইমাম রেজার মাজারে খামেনির দাফনের সময় তিনি নিজেই মোজতবাকে দেখেছেন। তার দাবি, ওই রাতে মোজতবার সঙ্গে তার সাক্ষাৎও হয় এবং তিনি সুস্থ ও স্বাভাবিক ছিলেন।
তবে দাফনের রাষ্ট্রীয়ভাবে সম্প্রচারিত ফুটেজে মোজতবাকে দেখা যায়নি। এ কারণে তার শারীরিক অবস্থা নিয়ে আগে থেকেই নানা প্রশ্ন ও জল্পনা ছিল। ইরানের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে তিনি বাবার শেষ বিদায়ে অংশ নেননি।
এদিকে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও মোজতবার শারীরিক অসুস্থতার খবর নাকচ করে তাকে সুস্থ বলে দাবি করেছেন। তবে মাহরুজাদেহর বক্তব্যের সমর্থনে এখন পর্যন্ত মোজতবার কোনো সাম্প্রতিক ছবি বা স্পষ্ট অডিও প্রকাশ হয়নি।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।