আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে কথা বলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা।
আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, মামলাটি প্রায় সাত বছর ধরে আপিল বিভাগে বিচারাধীন। আইনের মধ্যে থেকে দ্রুত রায় বাস্তবায়নের অনুরোধ জানালে প্রধানমন্ত্রী এ বিষয়ে চেষ্টা করার আশ্বাস দেন।
আবরারের ভাই আবরার ফাইয়াজ বলেন, গত ১৭ বছরে গুম-খুন ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের তালিকা তৈরির অনুরোধ জানিয়েছেন তারা। একই সঙ্গে বুয়েটে আবরারের নামে একটি হল করার অনুরোধ করলে প্রধানমন্ত্রী শিক্ষা সচিবের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি দ্রুত বিবেচনার আশ্বাস দেন। বুয়েটে যাওয়ার আমন্ত্রণও বিবেচনা করবেন বলে জানান তিনি।
পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে গড়াই নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। সেতুটি আবরার ফাহাদের নামে করার কথা জানিয়েছেন তিনি।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে মারা যান তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের ছাত্র আবরার ফাহাদ। ২০২১ সালের ৮ ডিসেম্বর এ মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। পরে সাজাপ্রাপ্তদের পরিবার আ
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।