
বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও বেশি ঐক্য থাকা প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়।
সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ডিক্যাব টকে তিনি এসব কথা বলেন।
মাইকেল মিলার বলেন, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক কৌশলগত পর্যায়ে উন্নীত হয়েছে। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ফিরে আসা গণতন্ত্রকে টেকসই দেখতে চায় ইইউ। বাংলাদেশকে বাণিজ্য ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে সংস্থাটি।
তিনি আরও জানান, আগামী জুনে ইউরোপীয় ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলস সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিকে, তৈরি পোশাকশ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চলমান আন্দোলনের যৌক্তিক সমাধানের পক্ষেও নিজেদের অবস্থান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।