
সমতা, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সচেতনতা বাড়াতে ‘জাগরণ’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংরেজি বিভাগ। শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মোরশেদা চৌধুরী অডিটোরিয়ামে ‘বিয়ন্ড দ্য মার্জিনস: ইকুয়ালিটি, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন ফর অল’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম। সভাপতিত্ব করেন একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চবিষয়ক ডিন এবং ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এ. কিউ. এম. শফিউল আজম।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদা কে. চৌধুরী সামাজিক বৈষম্য দূরীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে শিক্ষা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি এ ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন।
সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে লিঙ্গ সমতা। সাংস্কৃতিক বৈচিত্র্য। কৃত্রিম বুদ্ধিমত্তায় লিঙ্গ পক্ষপাত। ডিজিটাল নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন অংশগ্রহণকারীরা। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও উপহার তুলে দেয়া হয়।
আয়োজকদের প্রত্যাশা। এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী মনোভাব ও সামাজিক দায়িত্ববোধ জোরদারে ভূমিকা রাখবে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।