রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে বাউফলে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে বাউফলে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে বাউফলে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ০২:৩৬ অপরাহ্ন

পটুয়াখালীর বাউফলে ঘন ঘন লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বাউফল পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। পরে বিদ্যুৎ বিভাগের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে বাউফল পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে শান্ত থাকার আহ্বান জানান এবং তাদের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন।

এ সময় বাউফল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মুজিবুর রহমান চৌধুরী বিক্ষোভকারী গ্রাহকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, বাউফলে বর্তমানে প্রায় ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও জাতীয় গ্রিড থেকে প্রয়োজনীয় সরবরাহ পাওয়া যাচ্ছে না। বর্তমানে ৬ থেকে ১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। এটি জাতীয় পর্যায়ের একটি সমস্যা এবং দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগের বিষয়ে তিনি বলেন, গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত অভিযোগ নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে সেবার মান উন্নয়নে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।

বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেন, সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে বিদ্যুৎ বিভাগের কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হবে। কোথাও অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হবে। তিনি গ্রাহকদের অযৌক্তিক বিলের অভিযোগ দ্রুত নিষ্পত্তিরও দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুরু থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। পরে বিদ্যুৎ বিভাগের আশ্বাসের পর আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: ইমামুজ্জামান অনিক

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।