শেরপুর সদর উপজেলায় পূর্ববিরোধের জেরে মো. আকমল আলী (৩৬) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছে থাকা ব্যবসার নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয়ারও অভিযোগ করেছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাপাতলী এতিমখানা মোড় এলাকায় একটি ওয়েল্ডিং দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (৩ নভেম্বর) শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগে মো. বাবু মিয়া (৩০) নামে একজনকে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বাড়ি ফেরার পথে আকমল আলীর পথরোধ করেন বাবু মিয়াসহ অন্য অভিযুক্তরা। কথা কাটাকাটির একপর্যায়ে বাবু মিয়া ধারালো দা দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। পরে অন্যরা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। এতে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
ভুক্তভোগীর দাবি, হামলার একপর্যায়ে তাঁর পকেটে থাকা ব্যবসার এক লাখ টাকা নিয়ে নেয় অভিযুক্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে শেরপুর সদর হাসপাতালে নেয়া হয়।
মো. রমজান আলী, শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।