বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি জেরিকা তাসনীম দিশার (১৯) আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঢাকার আদালতে এ আবেদন করেন। এর আগে চার দিনের রিমান্ড শেষে দিশাকে আদালতে হাজির করা হয়।
গেলো ২৭ অক্টোবর সন্ধ্যায় বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হত্যা মামলা করেন। পরে দীপ ও দিশাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।