যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল ও বড় অঙ্কের ক্রিপ্টো চুরির ঘটনায় চাপের মুখে পড়েছে বিটকয়েনের বাজার। বুধবার (৪ নভেম্বর) লেনদেনে বিটকয়েনের দাম ছয় সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। পরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে প্রতি কয়েনের দাম প্রায় ৭৮ হাজার ৭০ ডলারে লেনদেন হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ক্রিপ্টো খাতের অনুকূল আইন ও নিয়ন্ত্রণ শিথিলের উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বিন্যান্সে প্রায় ৬০০ কোটি ডলারের সাইবার চুরির ঘটনায় বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে। এক্সচেঞ্জটি পুনরায় চালুর পর গ্রাহকেরা নিট ৪৭২ কোটি ডলারের সমপরিমাণ অর্থ তুলে নিয়েছেন।
রয়টার্সের তথ্য অনুযায়ী, গত এক মাসে ক্রিপ্টো বাজার থেকে প্রায় ৩০ হাজার কোটি ডলারের মূল্য কমেছে। গত বছরের অক্টোবরে রেকর্ড সর্বোচ্চ অবস্থানের তুলনায় বিটকয়েনের দাম এখন প্রায় ৪১ শতাংশ কম।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।