| আন্তর্জাতিক ডেস্ক, দ্যা মিরর নিউজ |
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় ধরনের চমক। দীর্ঘ ৩৮ বছর পর টেক্সাসে সিনেট নির্বাচনে জয় পেলেন কোনো ডেমোক্র্যাট প্রার্থী। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যটিতে জয় পেয়েছেন সাবেক স্কুলশিক্ষক জেমস টালারিকো।
নির্বাচনী প্রচারে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং রিপাবলিকান নেতৃত্বাধীন সরকারের নীতির সমালোচনা করে ভোটারদের সমর্থন আদায় করেন তিনি। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী প্যাক্সটন টালারিকোকে অতিরিক্ত প্রগতিশীল হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। প্রচারে পাশে পান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও।
টালারিকোর জয়ের খবরে টেক্সাসের রাজধানী অস্টিনে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকেরা। দীর্ঘদিনের রিপাবলিকান আধিপত্য ভেঙে এই জয়কে দেখছেন নতুন রাজনৈতিক সম্ভাবনা হিসেবে।
নির্বাচন ঘিরে দুই পক্ষের প্রচারে ব্যয় হয়েছে রেকর্ড পরিমাণ অর্থ। পাঁচশ কোটি ডলারের বেশি ব্যয়ে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেট নির্বাচন হয়ে ওঠে। রিপাবলিকান প্রার্থী প্যাক্সটনের প্রচারে সহায়তাকারী সুপার পিএসিতে ১৫ কোটি ৮০ লাখ ডলার দেন ধনকুবের ইলন মাস্ক।
অন্যদিকে, টালারিকোর প্রতি সমর্থন জানান প্রভাবশালী রিপাবলিকান বুশ পরিবারের দুই সদস্যও। সব মিলিয়ে টেক্সাসের এই জয় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটদের প্রত্যাশা আরও বাড়িয়েছে।
সূত্র: বিবিসি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।