রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গেল ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০২ জন, ওয়ারীতে ৭৫, তেজগাঁওয়ে ৭৩, লালবাগে ৬৭, উত্তরা ৬৩, রমনায় ৩৩, গুলশানে ৫২, মতিঝিলে ৫৩, গোয়েন্দা বিভাগে ৯ ও সিটিটিসিতে একজন রয়েছেন।
অভিযানে গাঁজা, ইয়াবা, একটি বাস, ৯টি মোবাইল ফোন, নন-জুডিসিয়াল স্ট্যাম্প, নগদ অর্থ, ভেজাল ওষুধ-প্রসাধনী এবং এগুলো তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।