
মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে দুটি তেলবাহী ট্যাংকার উদ্ধারের দাবি করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার (২৭ নভেম্বর) নৌবাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। খবর আনাদোলুর।
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি দাবি করেছেন। মার্কিন বাহিনী দুটি ইরানি তেলবাহী ট্যাংকার আটক করেছিল। তবে জাহাজের ক্রুরা ঘুমিয়ে থাকার সুযোগে ইরানি বাহিনী সেগুলোতে উঠে ট্যাংকার দুটি উদ্ধার করে।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে জাহাজ মালিকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও তুলেছে তেহরান। ইরানের দাবি। জাহাজগুলো হামলার শিকার হলে যুক্তরাষ্ট্র দায় স্বীকার করে না এবং নেয়া অর্থও ফেরত দেয় না।
তবে ইরানের এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর জবাবে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।