
আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে শেখ হাসিনার দেশে ফেরা এবং সরকারের পতন একই সঙ্গে ঘটবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম।
বুধবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল করিম বলেন, দেশের মানুষ আর ফ্যাসিবাদের রাজনীতি, খুন ও তাণ্ডব দেখতে চায় না। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে এবং দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি, গাড়ি ও অগ্নিসন্ত্রাসের ঘটনা এর সঙ্গে জড়িত।
সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হন অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
মোহাম্মদ আক্তার আলম
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।