বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
English

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ২৫, ২০২৬ ০৩:২৫ অপরাহ্ন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় হবে।

অনুমোদিত প্রকল্পের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তিনটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দুটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প রয়েছে।

স্বাস্থ্য খাতের প্রকল্পগুলোর মধ্যে আট বিভাগীয় শহরে ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের সংশোধন রয়েছে।

এ ছাড়া পাবনা, চট্টগ্রাম ও কক্সবাজারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ঢাকার আশপাশ ও চট্টগ্রাম-সিলেট অঞ্চলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং কক্সবাজারের পেকুয়ায় উপকূলীয় পোল্ডার পুনর্বাসন প্রকল্প অনুমোদন পেয়েছে।

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।


শেরপুর সীমান্ত সড়কে সোলার লাইট চুরি, বাড়ছে নিরাপত্তা শঙ্কাএকনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনতিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী৫০ বছর আগের যুদ্ধাপরাধে ফাঁসি হলে শেখ হাসিনারও হবে: দুলুহাসিনা আমলের গুম-খুনের অপরাধী শনাক্তে দেশজুড়ে গণশুনানিজয়পুরহাট হাসপাতালে কারারক্ষী ও কলেজছাত্রী আটকগাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪হাসিনার আগমন ও সরকার পতন একই সঙ্গে হবে: রেজাউল করিমডিসেম্বরে একযোগে চালু হচ্ছে পাঁচ শিশু হাসপাতালবগুড়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ১ডিসেম্বরে পর্দায় ফিরছেন শাহরুখ-সালমান, আসছে নতুন ‘অ্যাভেঞ্জার্স’রোজার আগে খেজুর, আপেল ও মাল্টায় শুল্ক-কর ছাড়শত্রুর হুমকি মোকাবিলায় জনসংখ্যা বৃদ্ধি জরুরি: মোজতবা খামেনিশেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটকডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৪৫পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সিদ্ধান্তহীনতারিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমানকিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ডঢাকায় আনা হচ্ছে সোহেল খানের মরদেহ, ধামরাইয়ে পারিবারিক কবরস্থানে দাফনশেখ হাসিনাকে ১৬ ডিসেম্বরের আগেই দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রীরইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসিশেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে, সিদ্ধান্ত ভারতের সঙ্গে আলোচনায়: তথ্য উপদেষ্টাআজ কোন বিদেশি মুদ্রার দাম কত?১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, ‘ধাপ্পাবাজি’ বললেন শফিকুল আলমআওয়ামী লীগের নাশকতার চেষ্টা সফল হয়নি: তথ্য উপদেষ্টাগ্রেমিওর কাছে সান্তোসের হার, অনিশ্চয়তায় নেইমারের ভবিষ্যৎহিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক মারার অভিযোগতিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীবগুড়ায় শুটিংয়ে এসে মারা গেছেন অভিনেতা সোহেল খানছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেইঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি। বালুমহালের বিরোধে আহত ৫দক্ষিণ আফ্রিকা সফরে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণাযশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেফতারসংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে জাতীয় ঐক্যের প্রস্তাব এনসিপিরগরু জবাই বন্ধে কঠোর বার্তা শুভেন্দুর। গো-সেবায় বছরে এক লাখ রুপি সহায়তার ঘোষণাগ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও জড়িতদের বিচারের দাবি ড. ইউনূসেরসংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি নাহিদ ইসলামেরসংসদে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও ঐক্য প্রয়োজন ছিল: ইইউ রাষ্ট্রদূতএইচএসসির পুনর্নিরীক্ষণে বদলে গেল ৩৩ হাজারের বেশি খাতার ফলরমজানকে ঘিরে শিশুদের প্রতিভা বিকাশে The Mirror News-এর বিশেষ আয়োজন ‘আয়নায় রমজান’শিকাগোর সড়কের নামফলকে খালেদা জিয়ার নাম উন্মোচনবিএনপির প্রচার জোরদারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠনরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহদুপুরে এনসিপির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রীএইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, যেভাবে দেখবেনশাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলামযুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাবগোপালগঞ্জের ঘটনা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন