
বাংলাদেশসহ ১৪ দেশ ও বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশভেদে এই শুল্কের হার ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। বাংলাদেশসহ কয়েকটি দেশের ক্ষেত্রে শুল্কের হার ২০ অথবা ২৫ শতাংশ।
আলোচিত সেকশন ৩০১-এর আওতায় আট মাসের তদন্ত শেষে এই প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর। তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে চীন। কম্বোডিয়া। ভারত। জাপান। দক্ষিণ কোরিয়া। ইন্দোনেশিয়া। মালয়েশিয়া। সিঙ্গাপুর। থাইল্যান্ড। তাইওয়ান। সুইজারল্যান্ড। ভিয়েতনাম ও ইউরোপীয় ইউনিয়ন।
মার্কিন কর্মকর্তাদের অভিযোগ। এসব দেশ উৎপাদন খাতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সক্ষমতা তৈরি করছে। এতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শিল্প খাতের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যের ওপর আপাতত শুল্ক আরোপের প্রস্তাব দেয়া হয়নি। খবর বিবিসির।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।