
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতি ছেড়ে সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
১৬ ডিসেম্বর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার হবে। তবে এ ধরনের কোনো সুযোগ বাংলাদেশে রয়েছে বলে তিনি মনে করেন না।
আওয়ামী লীগ নেতাদের ভারত-বাংলাদেশ সীমান্তে গোপন বৈঠকের বিষয়ে জানতে চাইলে পার্থ বলেন, এটি তাদের এক ধরনের হালকা রাজনীতি।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।