বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
English

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ২৫, ২০২৬ ০৪:১৬ অপরাহ্ন

আওয়ামী লীগ নিজেদের কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। দলটি আর কখনো বাংলাদেশে ফিরে এসে গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে পতনের পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কোনো স্বীকৃতি নেই। বাংলাদেশের মানুষও দলটিকে সেই স্বীকৃতি দেবে না বলে মন্তব্য করেন তিনি।

পলাতক সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তিনি দেশে ফিরতে পারেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে চিঠি দেয়া হয়েছে। সরকার এ নিয়ে উদ্বিগ্ন নয়; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

মন্ত্রী অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করা পলাতক নেতারা দেশে থাকা নেতা-কর্মীদের মশাল মিছিল, লকডাউন ও হরতালের মতো কর্মসূচির নির্দেশনা দিচ্ছেন। নাশকতা, অগ্নিসন্ত্রাস কিংবা মানুষের জানমালের ক্ষতির চেষ্টা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্থিরতার আশঙ্কা দেখা দিলে পুলিশ ও বিজিবি মোতায়েন নিয়মিত কার্যক্রমের অংশ। বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনে নিরাপত্তা প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তি ছাড়াও দল বা সংগঠনকে বিচারের আওতায় আনার বিধান রয়েছে। দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত রয়েছে বলেও জানান তিনি।

গার্মেন্টস শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে মন্ত্রী দাবি করেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। প্রকৃত শ্রমিক ও মালিকেরা এতে সন্তুষ্ট। একটি মহল গুজব ছড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।


আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রীশেরপুর সীমান্ত সড়কে সোলার লাইট চুরি, বাড়ছে নিরাপত্তা শঙ্কাএকনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনতিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী৫০ বছর আগের যুদ্ধাপরাধে ফাঁসি হলে শেখ হাসিনারও হবে: দুলুহাসিনা আমলের গুম-খুনের অপরাধী শনাক্তে দেশজুড়ে গণশুনানিজয়পুরহাট হাসপাতালে কারারক্ষী ও কলেজছাত্রী আটকগাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪হাসিনার আগমন ও সরকার পতন একই সঙ্গে হবে: রেজাউল করিমডিসেম্বরে একযোগে চালু হচ্ছে পাঁচ শিশু হাসপাতালবগুড়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ১ডিসেম্বরে পর্দায় ফিরছেন শাহরুখ-সালমান, আসছে নতুন ‘অ্যাভেঞ্জার্স’রোজার আগে খেজুর, আপেল ও মাল্টায় শুল্ক-কর ছাড়শত্রুর হুমকি মোকাবিলায় জনসংখ্যা বৃদ্ধি জরুরি: মোজতবা খামেনিশেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটকডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৪৫পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সিদ্ধান্তহীনতারিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমানকিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ডঢাকায় আনা হচ্ছে সোহেল খানের মরদেহ, ধামরাইয়ে পারিবারিক কবরস্থানে দাফনশেখ হাসিনাকে ১৬ ডিসেম্বরের আগেই দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রীরইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসিশেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে, সিদ্ধান্ত ভারতের সঙ্গে আলোচনায়: তথ্য উপদেষ্টাআজ কোন বিদেশি মুদ্রার দাম কত?১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, ‘ধাপ্পাবাজি’ বললেন শফিকুল আলমআওয়ামী লীগের নাশকতার চেষ্টা সফল হয়নি: তথ্য উপদেষ্টাগ্রেমিওর কাছে সান্তোসের হার, অনিশ্চয়তায় নেইমারের ভবিষ্যৎহিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক মারার অভিযোগতিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীবগুড়ায় শুটিংয়ে এসে মারা গেছেন অভিনেতা সোহেল খানছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেইঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি। বালুমহালের বিরোধে আহত ৫দক্ষিণ আফ্রিকা সফরে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণাযশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেফতারসংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে জাতীয় ঐক্যের প্রস্তাব এনসিপিরগরু জবাই বন্ধে কঠোর বার্তা শুভেন্দুর। গো-সেবায় বছরে এক লাখ রুপি সহায়তার ঘোষণাগ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও জড়িতদের বিচারের দাবি ড. ইউনূসেরসংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি নাহিদ ইসলামেরসংসদে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও ঐক্য প্রয়োজন ছিল: ইইউ রাষ্ট্রদূতএইচএসসির পুনর্নিরীক্ষণে বদলে গেল ৩৩ হাজারের বেশি খাতার ফলরমজানকে ঘিরে শিশুদের প্রতিভা বিকাশে The Mirror News-এর বিশেষ আয়োজন ‘আয়নায় রমজান’শিকাগোর সড়কের নামফলকে খালেদা জিয়ার নাম উন্মোচনবিএনপির প্রচার জোরদারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠনরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহদুপুরে এনসিপির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রীএইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, যেভাবে দেখবেনশাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে ভুল শুধরে নিতে হবে: নাহিদ ইসলামযুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব