
আগামী ডিসেম্বর মাসে দেশের ২৬৮টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এর মধ্যে চারটি উপজেলায় সরাসরি উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাকি ২৬৪টি উপজেলার অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন তিনি।
সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠি অনুযায়ী। আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর। ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ। ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর এবং ২১ ডিসেম্বর পাবনা সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হবে।
চারটি মূল ভেন্যুর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবে আরও ২৬৪টি উপজেলা। এর মধ্যে কুষ্টিয়া সদরের সঙ্গে ৬৭টি। গোবিন্দগঞ্জের সঙ্গে ৬৪টি। সুনামগঞ্জ সদরের সঙ্গে ৬৭টি এবং পাবনা সদরের সঙ্গে ৬৬টি উপজেলা যুক্ত থাকবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ। যাচাই-বাছাই এবং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।