
সৌদি আরবের সাম্প্রতিক পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ তথ্য জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি বিবেচনা করে রিয়াদ রুটে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
তবে ঢাকা-জেদ্দা, ঢাকা-দাম্মাম ও ঢাকা-মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক সময়সূচি অনুযায়ী অব্যাহত থাকবে। এসব রুটে নতুন কোনো পরিবর্তন আনা হয়নি।
এদিকে, রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা, দাম্মাম ও মদিনাগামী ফ্লাইটে সৌদি আরব যেতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ বিমানের সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।