বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
English

সামর্থ্যের ঘাটতি আছে, স্বীকার করলেন শান্ত

সামর্থ্যের ঘাটতি আছে, স্বীকার করলেন শান্ত
সর্বশেষ উপলব্ধ: নভেম্বর ২৫, ২০২৬ ০৭:৫১ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশের সামর্থ্যের সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর মতে, টেস্ট ক্রিকেটে পরবর্তী ধাপে যেতে হলে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে হবে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, সামর্থ্যের ঘাটতি রয়েছে, এটা স্বীকার করতে হবে। তবে মাঝেমধ্যে দল ভালো ক্রিকেটও খেলেছে। এখন নিজেদের দুর্বলতা খুঁজে বের করে সেগুলো কাটিয়ে ওঠা জরুরি।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ টেস্টে ভালো করার প্রত্যাশা তৈরি করেছিল। কিন্তু সাম্প্রতিক চার-পাঁচটি টেস্টে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি দল। শান্তর মতে, দেশের মাটি কিংবা বিদেশ—সব জায়গাতেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ।

পেস বোলিং বিভাগ নিয়েও কথা বলেন অধিনায়ক। নাহিদ রানা ও হাসান মাহমুদের মতো পেসারদের চোটে দলের বোলিং আক্রমণে প্রভাব পড়েছে বলে স্বীকার করেন তিনি। তাঁর মতে, পেস বোলিংয়ের গভীরতা বাড়াতে হবে, যাতে ইনজুরি কিংবা বিশ্রামের সময় বিকল্প খেলোয়াড় পাওয়া যায়।

সেঞ্চুরিয়ন টেস্টে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করেন শান্ত। বিশেষ করে ফিল্ডিংয়ে ক্যাচ মিস ও সুযোগ কাজে লাগাতে না পারার বিষয়টি উল্লেখ করেন তিনি।

পরবর্তী টেস্ট সিরিজের আগে নিজেদের ভুল ও দুর্বলতা চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।


সামর্থ্যের ঘাটতি আছে, স্বীকার করলেন শান্তপাকিস্তানের সংসদ ভবন পরিদর্শন করলেন বাংলাদেশের স্পিকারসরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নে যেসব সুপারিশ করল সংসদীয় কমিটিবগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ল ব্যানার-ফেস্টুনডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫২জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চাইলেন চিফ প্রসিকিউটরআওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রীশেরপুর সীমান্ত সড়কে সোলার লাইট চুরি, বাড়ছে নিরাপত্তা শঙ্কাএকনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনতিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী৫০ বছর আগের যুদ্ধাপরাধে ফাঁসি হলে শেখ হাসিনারও হবে: দুলুহাসিনা আমলের গুম-খুনের অপরাধী শনাক্তে দেশজুড়ে গণশুনানিজয়পুরহাট হাসপাতালে কারারক্ষী ও কলেজছাত্রী আটকগাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১০ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪হাসিনার আগমন ও সরকার পতন একই সঙ্গে হবে: রেজাউল করিমডিসেম্বরে একযোগে চালু হচ্ছে পাঁচ শিশু হাসপাতালবগুড়ায় বাস-ইজিবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ১ডিসেম্বরে পর্দায় ফিরছেন শাহরুখ-সালমান, আসছে নতুন ‘অ্যাভেঞ্জার্স’রোজার আগে খেজুর, আপেল ও মাল্টায় শুল্ক-কর ছাড়শত্রুর হুমকি মোকাবিলায় জনসংখ্যা বৃদ্ধি জরুরি: মোজতবা খামেনিশেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটকডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৪৫পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সিদ্ধান্তহীনতারিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়াল বিমানকিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ডঢাকায় আনা হচ্ছে সোহেল খানের মরদেহ, ধামরাইয়ে পারিবারিক কবরস্থানে দাফনশেখ হাসিনাকে ১৬ ডিসেম্বরের আগেই দেশে ফেরার আহ্বান বাণিজ্যমন্ত্রীরইউপি নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসিশেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে, সিদ্ধান্ত ভারতের সঙ্গে আলোচনায়: তথ্য উপদেষ্টাআজ কোন বিদেশি মুদ্রার দাম কত?১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, ‘ধাপ্পাবাজি’ বললেন শফিকুল আলমআওয়ামী লীগের নাশকতার চেষ্টা সফল হয়নি: তথ্য উপদেষ্টাগ্রেমিওর কাছে সান্তোসের হার, অনিশ্চয়তায় নেইমারের ভবিষ্যৎহিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক মারার অভিযোগতিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীবগুড়ায় শুটিংয়ে এসে মারা গেছেন অভিনেতা সোহেল খানছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেইঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি। বালুমহালের বিরোধে আহত ৫দক্ষিণ আফ্রিকা সফরে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণাযশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম ঢাকায় গ্রেফতারসংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে জাতীয় ঐক্যের প্রস্তাব এনসিপিরগরু জবাই বন্ধে কঠোর বার্তা শুভেন্দুর। গো-সেবায় বছরে এক লাখ রুপি সহায়তার ঘোষণাগ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও জড়িতদের বিচারের দাবি ড. ইউনূসেরসংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি নাহিদ ইসলামেরসংসদে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও ঐক্য প্রয়োজন ছিল: ইইউ রাষ্ট্রদূতএইচএসসির পুনর্নিরীক্ষণে বদলে গেল ৩৩ হাজারের বেশি খাতার ফলরমজানকে ঘিরে শিশুদের প্রতিভা বিকাশে The Mirror News-এর বিশেষ আয়োজন ‘আয়নায় রমজান’শিকাগোর সড়কের নামফলকে খালেদা জিয়ার নাম উন্মোচনবিএনপির প্রচার জোরদারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন