
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, তা ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রে এখন আর কোনো আইনি বাধা নেই। তবে তিনি কীভাবে বাংলাদেশে ফিরবেন, সেটি নির্ধারণ হবে দুই দেশের আলোচনায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাওয়ায় তার সঙ্গে সরকারের আলাদা কোনো আলোচনা হচ্ছে না। এ বিষয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে। তিনি আদালতে দোষী সাব্যস্ত হয়ে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তাকে বাংলাদেশের বিমানে, ভারতের বিমানে নাকি অন্য কোনোভাবে হস্তান্তর করা হবে, তা আলোচনার মাধ্যমে ঠিক হবে।
এদিকে নড়াইলে সাম্প্রতিক হামলার ঘটনা নিয়ে ভারতের গণমাধ্যমে অপতথ্য ছড়ানোর অভিযোগ করেন তিনি। এ ধরনের প্রচারণা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। এ সময় ভারত সরকার ও গণমাধ্যমকে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
অন্যদিকে আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হওয়া প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।