
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে মিছিলটি শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্যাহ, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নুর নবী, সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, সহসেক্রেটারি আব্দুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত জুলাই সনদ কার্যকর করতে হবে। দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
মোহাম্মদ আক্তার আলম
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।