
শক্তিশালী ইরান গঠন ও শত্রুদের হুমকি মোকাবিলায় জনসংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, চতুর্থ ‘জাতীয় তরুণ জনসংখ্যা পুরস্কার’ অনুষ্ঠানে পাঠানো এক বার্তায় তিনি জনসংখ্যা বৃদ্ধিকে জাতীয় শক্তি ও অগ্রগতির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন।
জনসংখ্যা বাড়াতে অল্প বয়সে বিয়ে সহজ করা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সন্তান জন্মদানে সহায়তা এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতি জোরদারের আহ্বান জানান তিনি।
খামেনি বলেন, জনসংখ্যার ভারসাম্য ফিরিয়ে আনতে পরিবার ও ব্যক্তির প্রয়োজন—দুই দিকেই গুরুত্ব দিতে হবে।
গেলো কয়েক দশকে ইরানে জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এ পরিস্থিতি মোকাবিলায় পরিবারকে সহায়তা ও সন্তান জন্মদানে উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি চালু করেছে দেশটির সরকার।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।