
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র্যালিটি শুরু হয়।
র্যালির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। পরে র্যালিটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আগারগাঁওয়ের সাবেক বাণিজ্য মেলা মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় প্রতিমন্ত্রী বলেন। যুবকদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। হতদরিদ্র পরিবারগুলোর মধ্যে গরু। ছাগল। হাঁস ও মুরগি বিতরণ করা হচ্ছে। পাশাপাশি চরাঞ্চলের মানুষ এবং প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের সহায়তা দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন। গত তিন মাসে মাংস রপ্তানি করে ৩০৯ কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় করেছে বাংলাদেশ। ভবিষ্যতে এ আয় আরও বাড়ানোর লক্ষ্য রয়েছে। দেশের প্রাণিসম্পদ খাতকে স্বাবলম্বী করে আমদানিনির্ভরতা কমানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মূল লক্ষ্য দেশের প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি। নিরাপদ প্রাণিজ আমিষের জোগান নিশ্চিত করা এবং এ খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা তৈরি করা।
আয়োজকরা আশা করছেন। এ ধরনের আয়োজনের মাধ্যমে খামারি ও সংশ্লিষ্টদের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়নে আগ্রহ এবং সচেতনতা আরও বাড়বে।
মো: সোহান আহমেদ সানাউল, ঢাকা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।