
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহতের নাম দেলোয়ার হোসেন। তার বয়স ৬৭ বছর।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মৃত জামতুল্লাহ মন্ডলের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তামবিরুল ইসলাম জানান। দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেনের সঙ্গে তার ছোট ভাই নবিরুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেলোয়ার জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নবিরুল কোদাল দিয়ে বড় ভাইকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা নবিরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আবাবিল হাকিম, জয়পুরহাট জেলা প্রতিনিধি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।