
দেশের বাজারে বিভিন্ন বিদেশি মুদ্রার বিনিময় হার প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রতি মার্কিন ডলারের ক্রয়মূল্য ১২৪ টাকা ৯০ পয়সা এবং বিক্রয়মূল্য ১২৪ টাকা ৯৫ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ইউরোর ক্রয় ও বিক্রয়মূল্য যথাক্রমে ১৩৫ টাকা ৯৩ পয়সা ও ১৩৬ টাকা ১ পয়সা। ব্রিটিশ পাউন্ডের দাম ১৬২ টাকা ৪৯ থেকে ১৬২ টাকা ৫৯ পয়সা।
এ ছাড়া ভারতীয় রুপি ১ টাকা ৩৪ পয়সা, চীনা ইউয়ান ১৮ টাকা ৯০ থেকে ১৮ টাকা ৯১ পয়সা এবং জাপানি ইয়েন ৭৮ পয়সা। অস্ট্রেলীয় ডলারের দাম ৮২ টাকা ৬২ থেকে ৮২ টাকা ৭০ পয়সা এবং সিঙ্গাপুরি ডলারের দাম ৯৬ টাকা ৫৩ থেকে ৯৬ টাকা ৫৯ পয়সা।
তবে খোলাবাজারে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত দরের চেয়ে কিছুটা বেশি দামে বৈদেশিক মুদ্রা বিক্রি হয়। মুদ্রার বিনিময় হারের ওঠানামা দেশের ব্যবসা-বাণিজ্যের ব্যয়েও প্রভাব ফেলে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।