জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে আগামী ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রতিবছর ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ছে। কপ-৩১ সম্মেলনে এই ক্ষতির বিষয়টি তুলে ধরে ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল থেকে সহায়তা বাড়ানোর দাবি জানাবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ জানান, ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য তহবিল বাড়াতে জোটবদ্ধভাবে দাবি জানানো হবে।
উল্লেখ্য, ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত হবে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। এবার সম্মেলনে নতুন প্রতিশ্রুতির পাশাপাশি আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়নে গুরুত্ব দেয়া হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।