জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় কলেজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খাজা মো. জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন এবং শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন। সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মোঃ রমজান আলী
শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।