জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফেসবুক পোস্টে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। এক বিবৃতিতে পদত্যাগের চারটি কারণও তুলে ধরেছেন।
পদত্যাগপত্রে সামান্তা শারমিন অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতার মাধ্যমে এনসিপি সংস্কারের রাজনীতি থেকে সরে গেছে এবং নিজস্ব রাজনৈতিক স্বকীয়তা হারিয়েছে। ২০২৬ সালের নির্বাচনকে রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের সুযোগ হিসেবে কাজে না লাগিয়ে পুরোনো রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল নির্বাচনী কৌশল নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নারীদের ভূমিকা উপেক্ষা, দলীয় সিদ্ধান্ত গ্রহণে নারীদের মতামত না রাখা এবং রক্ষণশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন তিনি।
দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়েও প্রশ্ন তুলেছেন সামান্তা শারমিন। তার অভিযোগ, নির্ধারিত সময়ে কাউন্সিল না করে বারবার আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে এবং ভিন্নমত দমন করা হয়েছে। ফলে দলের স্বচ্ছতা, জবাবদিহি ও রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।