পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পীরপুর গ্রামে স্বেচ্ছাশ্রমে ইছামতী নদীর কচুরিপানা অপসারণের উদ্যোগ নেয়া হয়েছে। ‘চলো হাতে হাত রাখি, আমাদের নদী আমরাই পরিষ্কার করি’ স্লোগানে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
স্থানীয়দের উদ্যোগে বেসরকারি সংগঠন সাকো গ্রাম উন্নয়ন সংগঠন এবং ইছামতী নদীর কচুরিপানা অপসারণ কমিটি এ কর্মসূচির আয়োজন করে। এতে গ্রামের ছোট-বড় বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নদীতে স্রোত না থাকায় কাছারপুর থেকে পীরপুর হয়ে শ্রীপুর পর্যন্ত বিভিন্ন স্থানে কচুরিপানা জমে স্তূপ তৈরি হয়েছে। পচে যাওয়া কচুরিপানা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পাশাপাশি মাছ মরে ভেসে ওঠায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরা। সাপ ও বিষাক্ত পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য শহিদুল্লাহ খান উজ্জ্বল, তারিকুল ইসলাম শাওন, এ বি সিদ্দিক মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে গ্রামবাসী মিলে নদীর বিভিন্ন পয়েন্টে কচুরিপানা অপসারণ কার্যক্রমে অংশ নেন।
নজরুল ইসলাম বাঁধন
পাবনা জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।