প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (সিসিইসিসি) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে ইনভেস্ট বাংলাদেশের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লি চংইয়াং এতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায় অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে মোংলায় পৌঁছান তিনি।
সফরসূচি অনুযায়ী, বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।