বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
প্রায় ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েটের ভিসিসচিবালয়ে নিরাপত্তা জোরদার, এমপিদের গাড়িতে প্রবেশে নতুন বিধিনিষেধনিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকারদুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েনফিরে আসা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুরডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীরমাছরাঙা টিভির ইনস্টাগ্রাম হ্যাক করে অভিনেত্রীদের বিকৃত ভিডিও পোস্টতিন বছরে বাড়তি ১০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশঢাবিতে শিক্ষকপুত্রের গাড়ির ধাক্কায় ৬ শিক্ষার্থী আহতড. ইউনূসকে হেনস্তা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবে বাংলাদেশ‘বিদেশে আওয়ামী লীগ দেশে বিএনপি’ মন্তব্য নাহিদ ইসলামেরবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সমর্থন, বললেন অর্থমন্ত্রীবাংলাদেশের প্রবৃদ্ধি কমে ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে: আইএমএফমধ্যপ্রাচ্যের সংঘাতে বাড়তে পারে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি: আইএমএফআইএমএফের ঋণ কতটা স্বস্তি দিচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে?ফ্রান্সে স্কুলে ঢুকে ১৪ বছরের কিশোরের গুলি, প্রধান শিক্ষকসহ আহত ২‘ডন অব ইয়েমেন’ অভিযানে ৯৫০ হুতি যোদ্ধা নিহতের দাবি সরকারেরনিউইয়র্কফেরত ফ্লাইটে বোমাতঙ্ক, ইসরায়েলে যাত্রী সরিয়ে তল্লাশিহুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হতে চান নেতানিয়াহু, সৌদির আপত্তিদিল্লিতে যন্তর মন্তরে ঢুকে আটক সিজেপির দুই শীর্ষ নেতারাহুল গান্ধীদের আবেদনে ১৪ ত্রুটি, পিছিয়ে গেল সুপ্রিম কোর্টের শুনানি‘ইউ আর আ টেররিস্ট’ বলে ড. ইউনূসকে লক্ষ্য করে স্লোগানটানা তৃতীয় দিন রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদেরমেসির বিদায়ের পর বড় আর্থিক চ্যালেঞ্জে আর্জেন্টিনার ফুটবল১৪৯ বছরের ইতিহাসে যা কখনো হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন লিটনএসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রীলালমনিরহাটে প্রধান শিক্ষককে পুনর্বহাল ঘিরে সংঘর্ষ আহত ১৪রূপপুর পারমাণবিকের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্নআশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাঙ্গাইল থেকে উদ্ধারনিরাপত্তার কারণে কারাগারে রেখেই ভার্চ্যুয়ালি চলবে জিয়াউল আহসানের বিচারএকই গান বারবার শোনেন? মনের সঙ্গে এর কী সম্পর্ক

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হতে চান নেতানিয়াহু, সৌদির আপত্তি

হুতিদের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে চান নেতানিয়াহু, সৌদির আপত্তি
হুতিদের বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হতে চান নেতানিয়াহু, সৌদির আপত্তি
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৩, ২০২৬ ০১:৫২ অপরাহ্ন

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে ইসরায়েলকে যুক্ত করতে সৌদি আরবের সমর্থন চেয়েছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নেয়া এই উদ্যোগ নাকচ করে দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর লক্ষ্য ছিল লোহিত সাগরে হুতিবিরোধী অভিযানে ইসরায়েলের অংশগ্রহণে সৌদির সমর্থন আদায় এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ এগিয়ে নেয়া। তবে সৌদি আরবের জনমনে ক্ষোভ তৈরির আশঙ্কায় যুবরাজ এতে আপত্তি জানান।

আব্রাহাম চুক্তির আওতায় দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হলেও সৌদি আরবের শর্ত, আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠার আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হতে হবে।

এদিকে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়া এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি বাড়ার মধ্যে হুতিদের বিরুদ্ধে অভিযান জোরদার হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গেল সেপ্টেম্বরের শুরুতে হুতি বাহিনী মোখা বন্দরনগরী ও লোহিত সাগরের কয়েকটি দ্বীপ দখল করে। পরে সৌদি-সমর্থিত বাহিনী পাল্টা অভিযানে মোখা পুনর্দখল করে।

সৌদি আরবের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে হুতিরা। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হামলার নিন্দা জানান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তবে প্রতিবেদনে হামলায় হতাহতের যে সংখ্যা উল্লেখ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।