রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গেল ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পাশাপাশি মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের মধ্যে মিরপুরে ১১৪ জন, তেজগাঁওয়ে ৮১, লালবাগে ৫৮, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৪৬, উত্তরা ৪৫, রমনায় ৩২, গুলশানে ৩০ এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযানে ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ১০ হাজার ৮৭২ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।