শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
এলএনজি খালাস শুরু, কমছে গ্যাস সংকটের শঙ্কাডিএমপির ১১ কর্মকর্তাকে বদলিসেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যুজেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ‘AUST Career Launch 2026’ অনুষ্ঠিতখুলনায় জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ২০০ পথপ্রাণীকে জলাতঙ্কের টিকাহরমুজ খুলতে ওয়াশিংটনকে সাত দিনের রোডম্যাপ দিল তেহরাননিজেদের ড্রোনের বিস্ফোরণে গাজায় নিহত ২ ইসরায়েলি সেনাপর্তুগালে জনসমক্ষে মুখ ঢাকায় নিষেধাজ্ঞা, রয়েছে শাস্তির বিধানহুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের জীবন উৎসর্গের প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতিরসিসিটিভি ফুটেজ ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি, আটক ৩পাবনায় রিভলভার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারবিরোধী দল গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্তে লিপ্ত: এ্যানি

হরমুজ খুলতে ওয়াশিংটনকে সাত দিনের রোডম্যাপ দিল তেহরান

হরমুজ খুলতে ওয়াশিংটনকে সাত দিনের রোডম্যাপ দিল তেহরান
হরমুজ খুলতে ওয়াশিংটনকে সাত দিনের রোডম্যাপ দিল তেহরান
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২৫, ২০২৬ ০৬:৪৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে ওয়াশিংটনকে একটি সাত দিনের রোডম্যাপ প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই তথ্য জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের কাছে।

শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বৃহস্পতিবার সাংবাদিক ও শিক্ষাবিদদের একটি দলের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রকে দেওয়া এই প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন আরাগচি।

প্রস্তাবে গত জুন মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্মত হওয়া সমঝোতা স্মারকের শর্তাবলি বাস্তবায়নের কথা বলা হয়েছে — যার মধ্যে রয়েছে সব ধরনের বৈরী কার্যক্রম বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া।

আরাগচি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এই পরিকল্পনায় সম্মত হওয়ামাত্রই তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত রয়েছে তেহরান।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে চলমান এই সংঘাতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ষাট দিনের সময়সীমা পার হয়ে গেলেও এখনো চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। আরাগচির এই নতুন প্রস্তাব সেই অচলাবস্থা কাটানোর সবশেষ কূটনৈতিক উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।