বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতার মধ্যেই পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম কমানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে প্রতি লিটার পেট্রোলের দাম ১ দশমিক ৭০ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ৩ দশমিক ১২ রুপি কমেছে।
নতুন দামে পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৩৯২ দশমিক ৫ রুপিতে, যা আগে ছিল ৩৯৩ দশমিক ৭৫ রুপি। আর হাই-স্পিড ডিজেলের দাম ৪২২ দশমিক ৮ রুপি থেকে কমে হয়েছে ৪১৮ দশমিক ৯৬ রুপি।
তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ওগ্রা) নতুন দাম নির্ধারণ করেছে। পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক জানান, আন্তর্জাতিক বাজারের দামের সাত দিনের গড়ের ভিত্তিতে প্রতিদিন জ্বালানির দাম নির্ধারণ করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের প্রভাব দ্রুত ভোক্তাদের কাছে পৌঁছে দিতে প্রতিদিন জ্বালানির দাম পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।