
বগুড়ার প্রয়াত ও জ্যেষ্ঠ ১৩ জন গুণী সাংবাদিককে সম্মাননা ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে। স্থানীয় সরকার। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর পক্ষে সম্মাননা ও অর্থ তুলে দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে আটজন প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্যরা মরণোত্তর সম্মাননা ও আর্থিক সহায়তা পান। এছাড়া পাঁচজন জ্যেষ্ঠ সাংবাদিককে আজীবন সম্মাননা দেয়া হয়।
এর আগে গত ১২ নভেম্বর বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির অভিষেক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিজের ঐচ্ছিক তহবিল থেকে এই অর্থসহায়তার ঘোষণা দিয়েছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা সাংবাদিকতার নীতি ও আদর্শ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন। যাচাই-বাছাই ছাড়া ভিত্তিহীন সংবাদ প্রকাশ সমাজের ক্ষতি করে। সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। তবে সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা জরুরি।
অনুষ্ঠানে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
সজল শেখ, বগুড়া।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।