
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পুনর্গঠিত গভর্নিং বডিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ড. মো. তাসলিম আমিন শোভন। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা টোয়াবের প্রতিনিধি হিসেবে তাকে এই বোর্ডে রাখা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ২৫ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গভর্নিং বডি পুনর্গঠনের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনের ১৩ নম্বর ক্রমিকে ড. মো. তাসলিম আমিন শোভনের নাম উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে। তিনি ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা টোয়াবের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের প্রতিনিধিদের পাশাপাশি সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদেরও এই গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সরকারের এই পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নীতিনির্ধারণী ও পরিচালনাগত কার্যক্রমে পর্যটন খাতের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।