মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪জেমিনিতে যুক্ত হচ্ছে এআই এজেন্ট, সহজ হবে যেসব কাজপাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপাসৌদির বিমানবন্দরে বিধিনিষেধের প্রভাব ঢাকায়, বাতিল-স্থগিত ৫১ ফ্লাইটসৌদির পাশে থাকবে বাংলাদেশ, ভারতের পরিস্থিতি নিয়ে মূল্যায়ন নেইডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট বাতিল করল ইউএস-বাংলাসাভারের বিরুলিয়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগমিষ্টির আসনে ভোট ১২ নভেম্বর, তফসিল ঘোষণা ইসির২১ জানুয়ারি থেকে শুরু হতে পারে ইউপি নির্বাচনছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারিদুই দিন সারা দেশে বন্ধ থাকবে এলপিজি বিক্রিজি এম কাদেরের বাসভবনে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম জাতীয় পার্টিরআইএমএফ- বিশ্বব্যাংক যা চায়, সরকারও তা চায়: অর্থমন্ত্রীআইএমএফ–বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু, আলোচনায় নতুন ঋণমালদ্বীপ থেকে রেমিট্যান্স সহজ করতে মুদ্রা বিনিময় চুক্তির প্রস্তাবআইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী সরকার আলোচনায় অগ্রগতিইন্ডিয়া জোটের মিছিল ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, ৬ মেট্রো স্টেশন বন্ধভারতে উচ্চস্বরে আজান: কারাগারে মুয়াজ্জিনভারতের ধনীদের চেয়েও বেশি আয় করেন ধনী দেশের দরিদ্ররা: বিশ্বব্যাংকরিয়াদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১হুতিদের হামলায় চাপে সৌদি আরব, কৌশলগত ভুল নিয়ে প্রশ্নহুতিদের হামলার মধ্যে সৌদি-ইরান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলোমাঠে লাল কার্ড, মাঠের বাইরে বিচ্ছেদ; কঠিন সময় যাচ্ছে ভিনিসিয়ুসেরমেসি-পেলেকে ছাড়িয়ে নিজেকে সেরা দাবি রোনালদোরফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে দুই ভাইফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২শাহজাদপুরে বিশ্ব কন্যাশিশু দিবস পালিত, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণবেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিকলক্ষ্মীপুরে ডাম্প-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধআদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন সেই মানভেম্বরের শেষ দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের আশাগ্রামীণ কল্যাণের রিট খারিজ, ৬৬৬ কোটি টাকা আদায় করতে পারবে এনবিআরসরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তা রিমান্ডে

জেমিনিতে যুক্ত হচ্ছে এআই এজেন্ট, সহজ হবে যেসব কাজ

জেমিনিতে যুক্ত হচ্ছে এআই এজেন্ট, সহজ হবে যেসব কাজ
জেমিনিতে যুক্ত হচ্ছে এআই এজেন্ট, সহজ হবে যেসব কাজ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১২, ২০২৬ ০৬:৩৮ অপরাহ্ন

শুধু প্রশ্নের উত্তর দেয়া নয়, ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজও করতে পারবে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবা জেমিনি। নতুন এআই এজেন্টটি কোড লেখা, ছবি ও মিডিয়া তৈরি এবং বিভিন্ন অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে কাজ সম্পন্ন করতে পারবে।

সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, গুগল নতুন এ সেবাকে ‘ইউনিভার্সাল এজেন্ট’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। এটি জিমেইল, ডকস, ড্রাইভ ও শিটসের পাশাপাশি স্ল্যাক এবং মাইক্রোসফট ৩৬৫-এর মতো তৃতীয় পক্ষের অ্যাপের সঙ্গেও কাজ করতে পারবে।

‘জেমিনি অ্যাট ওয়ার্ক ২০২৬’-এর মূল বক্তব্যে গুগল ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস কুরিয়ান নতুন এজেন্টটির কার্যক্রম তুলে ধরেন। গুগলের ভাষ্য, এজেন্টটি কর্মীদের কাজ বুঝে ফলাফল তৈরি করতে পারবে এবং ব্যক্তিগত সহকারী কিংবা দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে।

কুরিয়ান জানান, জেমিনি প্রকল্প ব্যবস্থাপক বা অর্থ বিভাগের বিশ্লেষকের মতো নির্দিষ্ট ভূমিকাও পালন করতে পারবে। পাশাপাশি কোনো কাজ সম্পন্ন করতে নিজস্ব ‘সাব-এজেন্ট’ বা উপ-এজেন্ট তৈরি করতে পারবে এটি।

কর্মক্ষেত্রে এআই এজেন্ট ব্যবহারের প্রতিযোগিতার মধ্যে গুগলের এ উদ্যোগ এল। এর আগে মেটা ‘মিউজ’ নামে ব্যক্তিগত এআই সহকারী এনেছে। ওপেনএআইও ‘ডটস’ নামে একটি সেবা চালু করেছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।