সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ফায়ার ট্যাবলেটের বদলে নতুন অ্যান্ড্রয়েড ট্যাব আনল অ্যামাজনরবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, আয়াসসহ চারজনের বিরুদ্ধে মামলাসৌদি আরবে হামলার পর ঢাকা থেকে রিয়াদগামী ৯ ফ্লাইট বাতিলবাংলাদেশে এআই ডেটা সেন্টার স্থাপনে আগ্রহী মারুবেনিবাড়ি থেকে তুলে নেয়ার অভিযোগ ধ্রুব রাঠিররিয়াদ বিমানবন্দরে হুথি হামলার নিন্দা বাংলাদেশের, নিহত দুই বাংলাদেশিরাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহত দুই বাংলাদেশির মরদেহবিমানবন্দরে আচারের বয়ামে ২ কোটি ৭০ লাখ টাকার অলংকার, গ্রেপ্তার ১রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়াডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখের কাছাকাছিসাংবাদিকদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য বেতন জরুরি: রাষ্ট্রপতিরিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানাল সরকারআইএমএফের কাছে ৫০০ কোটি ডলার ঋণ চায় বাংলাদেশআইএমএফের নতুন ঋণ পেতে ব্যাংককে দরকষাকষি, কঠিন শর্তের মুখে বাংলাদেশআন্দোলনে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে মেট্রো উদ্বোধনে মোদিতুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞাআজারবাইজানে স্কুলে হিজাব নিয়ে উত্তেজনা, ক্লাস বর্জন শিক্ষার্থীদেরদীপকেসহ সিজেপির তিন নেতাকে ছেড়ে দিল দিল্লি পুলিশরিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ইউক্রেনে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় শিশুসহ নিহত ২০মাঝ আকাশে বিমানে আগুন, ব্যাগ দিয়ে নেভানোর চেষ্টা যাত্রীদেরইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবি, ১৫ শিশুসহ নিহত ১০৯ভিয়ারিয়ালকে হারিয়ে স্বস্তি রিয়ালের, চুল টেনে লাল কার্ড ভিনিসিয়ুসেরগভীর রাতে মুক্তি পেলেন ইউটিউবার ধ্রুব রাঠী‘জেলার ২’-তে তামান্নার সঙ্গে নাচতে চেয়েছিলেন রজনীকান্ত, রাজি হননি পরিচালক‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: রেজাউল করিমআজ রাতে রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর পরিকল্পনাসকালে ঘুম থেকে উঠেই যে ৫ অভ্যাস বদলে দিতে পারে আপনার দিন

তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১১, ২০২৬ ১২:১৪ অপরাহ্ন

১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে তুরস্ক। আগামী ১ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। শিশু-কিশোরদের অনলাইন আসক্তি ও ডিজিটাল ঝুঁকি কমাতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি।

শনিবার (১০ অক্টোবর) তুরস্কের সরকারি গেজেটে এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এর আগে গত এপ্রিলে দেশটির পার্লামেন্টে এ-সংক্রান্ত আইন পাস হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, নতুন আইন অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাইসহ শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। শিশুদের মধ্যে আসক্তি তৈরি করতে পারে—এমন সেবাও তাদের জন্য বন্ধ রাখতে হবে।

শিশু-কিশোরদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার, ঘুমের সমস্যা, অনলাইন হয়রানি ও খাদ্যাভ্যাসজনিত জটিলতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এসব ঝুঁকি কমাতে অস্ট্রেলিয়া ইতিমধ্যে বয়সভিত্তিক বিধিনিষেধ চালু করেছে। যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি দেশও একই ধরনের পদক্ষেপ নিয়ে আলোচনা করছে।

তবে এ ধরনের নিষেধাজ্ঞার কার্যকারিতা ও বাস্তবায়ন নিয়ে বিতর্ক রয়েছে। তুরস্কে সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের অভিযোগ, দেশটিতে এলজিবিটিকিউ জনগোষ্ঠী, সংবাদমাধ্যম ও রাজনৈতিক বিরোধীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বহু সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধের ঘটনাও ঘটেছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।