দীর্ঘ ১৫ বছর পর ফায়ার ট্যাবলেটের ধারায় পরিবর্তন আনছে অ্যামাজন। নতুন ‘অ্যালেক্সা ট্যাবলেট’ সিরিজে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ও গুগল প্লে স্টোর ব্যবহারের সুবিধা যুক্ত করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
৮ অক্টোবর নতুন তিনটি মডেল—অ্যালেক্সা ট্যাবলেট ৮, অ্যালেক্সা ট্যাবলেট ১১ এবং অ্যালেক্সা ট্যাবলেট ১২ প্রো উন্মোচন করে অ্যামাজন। এসব ট্যাবলেটে ইউটিউব, জিমেইল ও নেটফ্লিক্সের মতো অ্যাপ ব্যবহারের সুযোগ থাকবে। পাশাপাশি যুক্ত হয়েছে প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী অ্যালেক্সা+।
১২ ইঞ্চি পর্দার অ্যালেক্সা ট্যাবলেট ১২ প্রো মডেলে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এতে কিবোর্ড ও স্টাইলাস ব্যবহারের সুবিধাও রাখা হয়েছে। অন্যদিকে, ১১ ও ৮.৭ ইঞ্চির মডেল দুটি তৈরি করা হয়েছে বিনোদন, পড়াশোনা ও দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখে।
নতুন ট্যাবলেটগুলোর দাম শুরু হয়েছে ২২৯ দশমিক ৯৯ ডলার থেকে। সর্বোচ্চ মডেলটির দাম ৪৯৯ দশমিক ৯৯ ডলার, আর অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লের সংস্করণটির দাম ৫৪৯ দশমিক ৯৯ ডলার। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১৪ অক্টোবর থেকে ডিভাইসগুলো সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।