রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার অটোরিকশাচালক‘কারও ওপর নির্ভরশীল নয়, মর্যাদার সঙ্গে অংশীদার হতে চায় বাংলাদেশ’প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ‘স্বৈরশাসক’ মোদি, যুবসমাজকে ভয় পান: অভিজিৎ দীপকেসংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিনপ্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিতপ্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবরচার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যদিল্লিতে ধর্না থেকে মমতা ব্যানার্জিকে আটক করল পুলিশদিল্লিতে সিজেপি নেতাদের আটকের পর মিছিলের নেতৃত্বে যোগেন্দ্র যাদব, নেহা বোরাদিল্লিতে মিছিল থেকে আটক নেহা বোরা, দীপঙ্কর ভট্টাচার্যসহ চার নেতাবিক্ষোভ ঘিরে ধরপাকড়, পরিচয়পত্র দেখিয়েও আটক সাংবাদিকেরাদিল্লিতে বিক্ষোভ ঘিরে দেড় হাজারের বেশি আটক, আহত ২ পুলিশপুলিশ হেফাজতে অভিজিৎ, সিজেপির নেতৃত্বে অজিঙ্কা শিন্ডেযন্তর মন্তরে বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে আটক ৫০০বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকদিল্লি পৌঁছেই সিজেপির প্রতিষ্ঠাতাসহ তিন নেতা আটকপানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে ভবন-সড়কআম্বানিকে ‘প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন ইলন মাস্কদিল্লিতে বিক্ষোভ ঠেকাতে ট্রেন বাতিল, বন্ধ ৫৭ মেট্রো স্টেশনরিভিউ নেননি শান্ত, পরে রিপ্লেতে ধরা পড়ল স্পাইকসমঝোতা না হলে আদালতে হাজির হতে হবে অমিতাভ বচ্চনকেএবার মুম্বাইয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খানবাংলাদেশি কৃষককে গুলি, কুষ্টিয়া সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক

দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে ট্রেন বাতিল, বন্ধ ৫৭ মেট্রো স্টেশন

দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে ট্রেন বাতিল, বন্ধ ৫৭ মেট্রো স্টেশন
দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে ট্রেন বাতিল, বন্ধ ৫৭ মেট্রো স্টেশন
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১০, ২০২৬ ১০:৩২ পূর্বাহ্ন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তরুণদের বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি বাজার ও ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখার পাশাপাশি নির্দিষ্ট এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় অনলাইন ব্যঙ্গাত্মক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’। ভোটার তালিকা সংশোধনের নামে প্রায় ১৩ কোটি ভোটারের নাম বাদ দেয়ার অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, এ প্রক্রিয়ায় ক্ষমতাসীন বিজেপি সুবিধা পেয়েছে।

তবে নির্বাচন কমিশন ও বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ও অর্থনৈতিক অগ্রগতির কারণেই নির্বাচনে দলটির সাফল্য আসছে।

দিল্লি পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি। নির্ধারিত নিয়ম না মানলে আইনি ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছে তারা। শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত নির্দিষ্ট চার কিলোমিটার এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। বিক্ষোভ ঘিরে শুক্রবার কয়েকটি দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।