ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশে ফেরত দেয়া হলে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (২৯ আগস্ট) ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চায়। ভারতের নতুন হাইকমিশনারের সাম্প্রতিক বক্তব্যকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক জনগণকেন্দ্রিক হলে এবং বাংলাদেশ সরকারের প্রত্যাশাগুলো পূরণ হলে প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন।
তিনি বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ভারতে অবস্থানরত পলাতকদের দেশে ফেরত দেয়া এবং ওসমান হাদির হত্যাকারীদের হস্তান্তরের বিষয়ে ভারতকে স্পষ্ট অবস্থান জানাতে হবে। পাশাপাশি সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশের সঙ্গে ‘দাদাগিরি’ বন্ধের আহ্বান জানান তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, এসব বিষয়ে আলোচনা ফলপ্রসূ না হলে জনগণের মতামতের বাইরে গিয়ে ভারত সফর করলে তা ভালোভাবে নেবে না জনগণ। বিএনপি জনগণের মতামত ও অনুভূতিকে গুরুত্ব দিয়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।