
ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নিচ্ছেন মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজের প্রথম টেস্টই হবে জাতীয় দলের জার্সিতে মুশফিকের শেষ ম্যাচ।
শনিবার (২৮ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। বিদায়ের জন্য এই সিরিজটিই বেছে নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানবেন একই দলের বিপক্ষে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলা ও সর্বোচ্চ রানের মালিক মুশফিক। ১০৮ টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। গেল মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।