
কৃষি উপকরণ কেনার জন্য দেশের প্রায় ৫ লাখ কৃষককে ১০১ কোটি ৬৪ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা সহায়তা দেবে সরকার। ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা বছরে ২ হাজার ৫০০ টাকা করে এ অর্থ পাবেন।
আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় কৃষক কার্ড কর্মসূচির আওতায় এ সহায়তা বিতরণ করা হবে। শনিবার (২৮ নভেম্বর) বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই কর্মসূচিতে মোট ৫ লাখ ৬০০ জন কৃষককে সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪ লাখ ৬ হাজার ৫৯১ জনের ব্যাংক হিসাব যাচাই করা হয়েছে।
কুষ্টিয়ায় ২ লাখ ৮৯ হাজার ২৫৩ জন কৃষকের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬৭ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকা। অন্যদিকে, গাইবান্ধায় ১ লাখ ৫৪ হাজার ২৩১ জন কৃষক পাবেন ৩৪ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার ৫০০ টাকার সহায়তা।
কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন। আগামী চার বছরে দেশের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।