
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন নিয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনা ও তাঁর দলের সময়ের সহিংসতার স্মৃতি তুলে ধরা হয়েছে। এ ধরনের জাদুঘরের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি দীর্ঘদিন ধরে সজীব রাখতে চান তাঁরা।
তিনি আরও বলেন, জনগণের মন থেকে শেখ হাসিনা ও তাঁর দলের রাজনৈতিক অধ্যায়ের অবসান হওয়া উচিত।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।