
দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে পোশাক খাতের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার তথ্যকে অপপ্রচার বলে দাবি করেছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, গণতন্ত্র ও মানবাধিকারের নীতিমালা মেনেই আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তারেক রহমানের সরকার।
রিজভীর অভিযোগ, দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলেও দেশীয় গণমাধ্যমে তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না। প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমেও ধূসর পরিস্থিতি বিরাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।