শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে: রাশেদ

জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে: রাশেদ
জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে: রাশেদ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৪, ২০২৬ ০২:১২ অপরাহ্ন

জামায়াতে ইসলামী বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে এবং জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) তা শিখে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার (২৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের বক্তব্যকে ‘জঘন্য মিথ্যাচার আখ্যা দিয়ে রাশেদ খাঁন বলেন, জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে এনসিপি গুজব, মিথ্যা ও প্রোপাগান্ডা প্রচার করা শিখেছে।

তিনি অভিযোগ করেন, বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছে বলে হামিদুর রহমান আজাদ যে দাবি করেছেন, তা মিথ্যা। তার দাবি, ওই বক্তব্যের সময় এনসিপিসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও কেউ প্রতিবাদ করেননি।

রাশেদ খাঁন আরও বলেন, এনসিপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার মূল্যায়ন তুলে ধরার কথা বলছে। একই সঙ্গে বিরোধী দলগুলো ছয় মাসে কী ধরনের গুজব, প্রোপাগান্ডা ও ঘৃণা ছড়িয়েছে, তারও মূল্যায়ন হওয়া প্রয়োজন।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।