
চাকরিপ্রার্থী নয়। চাকরিদাতা হিসেবে তরুণদের গড়ে তুলতে উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নে পঞ্চগড়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ইসলামী ব্যাংক পিএলসি পঞ্চগড় শাখায় এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মো. আলমগীর। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সহকারী পরিচালক শামীম হোসেন। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক পঞ্চগড় শাখার প্রধান ও এফএভিপি ফয়জুর রহমান। কর্মশালায় পঞ্চগড় সদরের বিভিন্ন এলাকার প্রায় একশ উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তা অংশ নেন।
প্রধান অতিথি বলেন। তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার দিকে মনোযোগী হতে হবে। এতে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও চাকরির সুযোগ তৈরি হবে। সারা দেশে পাঁচ হাজার নতুন উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক।
তিনি জানান। যাচাই-বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করা হবে। যার ৫০ শতাংশ বিনিয়োগ এবং ৫০ শতাংশ অনুদান হিসেবে দেয়া হবে। ২৮ বছর বয়স পর্যন্ত তরুণ উদ্যোক্তারা এ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। গবাদিপশু পালন ও হস্তশিল্পসহ বিভিন্ন উদ্যোগে অর্থায়ন করা হবে।
সুরুজ আলী, পঞ্চগড়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।