বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রীএলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রীএক দিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু নতুন রোগী ১ হাজার ৯২০সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, দিলেন নির্দেশনাদুই থেকে তিন মাসে সহযোগিতার অগ্রগতি আশা করছে বাংলাদেশ: তিতুমীরআইএমএফের আলোচনায় গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও স্থিতিশীলতাযুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, সহায়তাও চাই: অর্থমন্ত্রী বিশ্বব্যাংক ও আইএমএফের ঋণ পেতে সংস্কারে জোর দিচ্ছে বাংলাদেশসৌদিতে আরামকোর ভবনে হুতি হামলা৬০০ মিটার দূরের লক্ষ্যভেদে সক্ষম মেশিনগান সজ্জিত ইসরায়েলি ড্রোন পরীক্ষা সফলকাশ্মীরে জুমার খুতবা নির্ধারণের উদ্যোগে বিজেপির বিরুদ্ধে ক্ষোভমমতাকে ছুরিকাঘাতের চেষ্টা, আটক নারীইমরানের দলকে চাপে রাখতে জরুরি অবস্থা জারি পাকিস্তানেচ্যাম্পিয়নস লিগে একই রাতে মাঠে নামছে পিএসজি ম্যানসিটি ও রিয়াল মাদ্রিদনালিতাবাড়ীতে আটকে রেখে নির্যাতন ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলনঝিনাইগাতীতে স্যানিটারি কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধারঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না: ইসিনিয়ন্ত্রণে টঙ্গী ওষুধ কারখানার আগুনটঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন: সেনাবাহিনীর পর এবার যোগ দিলো বিজিবিপাঁচবিবিতে যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য‘আরেকটি হাসিনা হবে ক্ষমতায় থাকা দল’ বললেন মামুনুল হকটঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন হাসানুল হক ইনুস্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ

ইমরানের দলকে চাপে রাখতে জরুরি অবস্থা জারি পাকিস্তানে

ইমরানের দলকে চাপে রাখতে জরুরি অবস্থা জারি পাকিস্তানে
ইমরানের দলকে চাপে রাখতে জরুরি অবস্থা জারি পাকিস্তানে
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ১৪, ২০২৬ ০৩:০৬ অপরাহ্ন

ইমরান খানের দল পিটিআইয়ের শক্ত ঘাঁটি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি এবং প্রাদেশিক সরকার স্থগিত করেছে কেন্দ্রীয় সরকার। ইমরানের মুক্তির দাবিতে সমর্থকদের ধারাবাহিক বিক্ষোভের মধ্যে নেয়া এ পদক্ষেপে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

কেন্দ্রীয় সরকারের দাবি, সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা ও প্রদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত। তবে এ অভিযোগের পক্ষে বিস্তারিত প্রমাণ প্রকাশ করেননি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। অন্যদিকে, বিরোধীদের অভিযোগ, ইমরান খান ও তাঁর দলকে চাপে রাখতেই সরকার কঠোর অবস্থান নিয়েছে।

বিক্ষোভ দমনে ধরপাকড়ের পাশাপাশি কিছু এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ ও সড়কে অবরোধের খবর পাওয়া গেছে। পিটিআইয়ের কয়েকজন নেতা আত্মগোপনে রয়েছেন। প্রাদেশিক মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে নিরাপত্তামূলক হেফাজতে রাখার কথা জানিয়েছে সরকার, যদিও দলটির দাবি, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ও তাঁর মুক্তির দাবিতে সমর্থকদের মধ্যে অসন্তোষ বাড়ছে। এমন পরিস্থিতিতে প্রাদেশিক সরকার স্থগিত করায় কেন্দ্রীয় সরকারকে সরাসরি পরিস্থিতি সামলানোর দায়িত্ব নিতে হবে। এতে সংকট আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

পাকিস্তানে জঙ্গি তৎপরতা বৃদ্ধি, আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা এবং ভারতের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের মধ্যেই নতুন রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। বিশ্লেষকদের সতর্কতা, বিরোধীদের দমনে কঠোর পদক্ষেপ পরিস্থিতি শান্ত করার বদলে জনঅসন্তোষ ও অস্থিতিশীলতা বাড়িয়ে দিতে পারে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।