২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার নিজেরই পাওয়া উচিত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পুরস্কারটি তিনি পাবেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, তার মতো ব্যক্তিদের পুরস্কার না দেয়ার ‘সুনাম’ রয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটির।
বুধবার (৭ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। আগামী শুক্রবার (৯ অক্টোবর) ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে।
ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর তিনি আটটি সংঘাত সমাধানে ভূমিকা রেখেছেন। এ কারণে তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলেও মন্তব্য করেন। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা তাকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন বলে দাবি করলেও তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
তবে ট্রাম্পের ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট কয়েকটি পক্ষ প্রশ্ন তুলেছে এবং কিছু অঞ্চলে আবারও সংঘাত শুরু হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতিও এখনো পূরণ হয়নি। এ ছাড়া ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান চলমান রয়েছে।
চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য ২০৮ ব্যক্তি ও ৭৯ প্রতিষ্ঠানসহ মোট ২৮৭টি মনোনয়ন জমা পড়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।